1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দক্ষিণখানে জলাবদ্ধতার জন্য স্থানীয়দের দায়ী করলেন মেয়র আতিক - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৪৩ বার পঠিত

রাজধানীর উত্তরখান-দক্ষিণখান এলাকায় জলাবদ্ধতার জন্য স্থানীয় জনগণকেই দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৭ জুলাই) দুপুরে দক্ষিণখান এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল-নালা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকে দক্ষিণখান এবং উত্তরখান এলাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখেছি। এই জলাবদ্ধতা নিরসনে কাজ করতে গিয়ে দেখেছি, খাল এবং প্রতিটি নালায় পলিথিন, প্লাস্টিকের বোতল এবং ময়লা-আবর্জনায় ভরা। খালের ভেতর এসব পলিথিন, বোতল বা বর্জ্য স্থানীয় লোকজনই ফেলেছেন। এতে বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।’

তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আগে আমাদের সচেতন হতে হবে। অন্যথায় এই সমস্যা থেকে মুক্তি মিলবে না।’

রাস্তা, ফুটপাত এবং নালার ওপর কোনো মালামাল রাখলে তা জব্দ করে নিলামে বিক্রি করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘অনেকেই সিটি করপোরেশনের নালার ওপর বিভিন্ন ধরনের মালামাল রাখেন। অনেক সময় মালামালের চাপে নালা ভেঙে যায়। তাই কোথাও এমন চিত্র দেখা গেলে সঙ্গে সঙ্গে মালামাল নিলামে বিক্রি করে দেয়া হবে। আজ কয়েকটি স্থানে এমন চিত্র পাওয়ার পর মালামাল বিক্রিও করেছি।’

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com