1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম ভাঙলেন আর্জেন্টিনার সমর্থকরা - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩০ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় সামাদ আল ও মাকসুদ আকন নামে ব্রাজিলের দুই সমর্থকের মাথায় ডিম ভেঙে বিজয় উল্লাস করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এ সময় তাদের গায়ে আটা ও রঙও মাখা হয়।

রোববার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। এ কারণে মন খারাপ করে স্থানীয় একটি দোকানে বসেছিলেন সাদ্দাম মাল। পিছন থেকে তাদেরই বন্ধু আর্জেন্টিনার সমর্থক আবুবকর আবির ও আরিফ বিল্লাহসহ আরও কয়েকজন তার মাথায় ডিম ভাঙে। এরপর আটা মাখেন পরে রং দিয়ে পুরো শরীরে মেখে দেন।

এরপর ব্রাজিলের আরেক সমর্থক ব্যবসায়ী মাকসুদ আকনের মাথায়ও ডিম ভেঙে তারা উল্লাস করেন।

jagonews24

করোনার কারণে সবাই একত্রিত হয়ে খেলা দেখতে না পারলেও জয়ের পরে আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিল সমর্থকদের খুঁজে খুঁজে এভাবে উল্লাস করেন। মোবাইলে এসবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

আর্জেন্টিনা সমর্থক আবু বকর আবির বলেন, ‘আমি ব্রাজিল সমর্থকদের উত্তেজনায় বাড়িতে বসে একা একা খেলা দেখেছি। কিন্তু বিজয়ের পরে আমার বন্ধুদেরকে খুঁজে খুঁজে তাদের মাথায় ডিম ভেঙে বিজয় উল্লাস করেছি।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com