1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৪৭ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই মিলন বলেন, ‘প্রতিদিনের ন্যায় আজ সকালে আমার ভাই সবজি কিনতে আসছিল। কারওয়ান বাজার এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানায়। তার বাবার নাম তৈয়ব আলী। বর্তমানে তিনি কড়াইল বস্তি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com