1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণ নিহত - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৪৩ বার পঠিত

রাজধানীর ভাটারা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিবুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১২ জুলাই) রাত পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় আক্তার হোসেন জানান, ভাটারার সোলমাইদ এলাকায় রাকিবুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ওই ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত তরুণ ছোলমাইদ এলাকার দক্ষিণ খন্দকার বাড়ির রফিক মাতব্বরের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com