1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২২৪ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সেলিম আনোয়ার, মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং জি. এম. মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।

ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী-এর সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com