1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সুন্দরবন মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ করছে ডিএসসিসি - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২০২ বার পঠিত
রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইতোমধ্যে সেখানে থাকা তিনশ অবৈধ দোকান উচ্ছেদ করেছে করপোরেশন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ডিএসসিসির অভিযান পরিচালনাকারী দল এই উচ্ছেদ অভিযানের কাজ শুরু করে। গত বুধবার (২৩ ডিসেম্বর) এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সিটি করপোরেশন বলছে, মার্কেটটিতে বৈধ দোকানের সংখ্যা ৯৭৯টি। নকশা বহির্ভূতভাবে পার্কিং, লিফট ও হাঁটাচলার জায়গায় ৭৫৩টি অবৈধ দোকান বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। 

এসব দোকানের মালিকদের দাবি, তার লাখ লাখ টাকা দিয়ে এসব দোকান কিনে নিয়মিত লাইসেন্স নবায়ন করেছেন। এদিকে বৈধ দোকান মালিকদের অভিযোগ মার্কেট বন্ধ রেখে উচ্ছেদ চালানোর কারণে তাদের নিয়মিত বেচাবিক্রি বন্ধ রয়েছে। 

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com