1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঈদে বাড়ি ফিরতে কাল থেকে পুলিশের ‘বিশেষ বাস সার্ভিস’ - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৯৩ বার পঠিত

বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরাতে ‘বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (১৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতর জানায়, সরকারি ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল থেকে বাংলাদেশ পুলিশের এ বাস সার্ভিস চলবে। প্রাথমিকভাবে ঢাকা-খুলনা, ঢাকা-সিলেটে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে বাস যাবে। চাহিদার ভিত্তিতে অন্যান্য রুটেও এ সার্ভিস চালু হবে।

বাসগুলো ঢাকার পুলিশ সদর দফতর, রাজারবাগ পুলিশ লাইন্স এবং মিরপুরের পিওএম থেকে দেশের বিভাগীয় শহরগুলোর উদ্দেশে ছেড়ে যাবে। বাসে শুধুমাত্র পুলিশ সদস্য, তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা বাড়ি ফিরতে পারবেন।

বাসের সিট বুকিং ও টিকিটসহ বিস্তারিত জানতে ০১৩২০ ০০ ১৭ ৪০ ও ০১৫১৬ ১৭ ১২ ৭৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com