1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কেউই খাদ্যের অভাবে থাকবে না : পরিবেশমন্ত্রী - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৫৭ বার পঠিত

কেউই খাদ্যের অভাবে থাকবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (১৮ জুলাই) ভার্চুয়ালি ঈদে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ৯ হাজার ১৯২ জন দুস্থ ও অসহায়ের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকে এ সময় পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সরকার। এ মানবিক সহায়তা অব্যাহতভাবে চলমান থাকবে।

মন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ। তাই সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সঙ্গে মাঝে ত্রাণ বিতরণ করতে হবে। সতর্কতার সঙ্গে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি এসময় জনগণের প্রতি আহবান জানান।

জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নদী বন্দর / সিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com