1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
গাদাগাদি করে লঞ্চে উঠছেন যাত্রীরা, স্বাস্থ্যবিধির বালাই নেই - Nadibandar.com
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৫১ বার পঠিত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেশের দক্ষিণাঞ্চালগামী যাত্রীদের ভিড় বেড়েছে। প্রতিটি লঞ্চে গাদাগাদি করে যাত্রীরা উঠছেন। তাদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।

তবে ঢাকা নদীবন্দর ও লঞ্চ মালিকদের দাবি, তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তদারকি করছেন। যাত্রীদের মাস্ক পরা নিশ্চিত করতে মাইকিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে সোমবার (১৯ জুলাই) টার্মিনালে যাত্রীদের চাপ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

 

লালকুঠি থেকে ওয়াইজঘাট পর্যন্ত সদরঘাট টার্মিনাল। সোমবার বিকেল তিনটায় সরেজমিনে দেখা যায়, পুরো টার্মিনালে যাত্রীদের ভিড়। হুড়োহুড়ি করে লঞ্চে উঠছেন যাত্রীরা। টার্মিনালে প্রবেশ পথ এবং লঞ্চে উঠার সময় যাত্রীদের মুখে মাস্ক থাকলেও লঞ্চে ওঠার পর তারা তা খুলে ফেলছেন। প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করা হলেও যাত্রীদের অনেকেই তা মানছেন না। এছাড়া কয়েকটি লঞ্চের চালক ও স্টাফদেরও মাস্ক পরতে দেখা যায়নি।

 

পরিবারের সদস্যদের নিয়ে হুড়োহুড়ি করে এম বি তাসরিফ লঞ্চে উঠেন জামাল ভূঁইয়া। কিন্তু তার মুখে মাস্ক ছিল না। জানতে চাইলে জামাল বলেন, ‘তাড়াহুড়ো করতে গিয়ে মাস্ক পরা হয়নি।’ এ কথা বলেই প্যান্টের পকেট থেকে মাস্ক বের করে মুখে পরেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আজ টার্মিনালে ভিড় বেড়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে ২০টি অতিরিক্ত লঞ্চ যুক্ত করা হয়েছে। এর বাইরে আরও শতাধিক লঞ্চ যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চালে যাবে।

 

তিনি বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তদারকি করছি। কোনো লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছাড়তে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে। বিকেল পর্যন্ত ২৯টি লঞ্চ ঘাট ছেড়ে গেছে। বাকি লঞ্চগুলো সন্ধ্যা এবং রাতের মধ্যে ঘাট ছাড়বে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com