1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
লাশবাহী হেলিকপ্টার বিধ্বস্তে ৪ পাকিস্তানি সেনা নিহত - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২২৭ বার পঠিত

পাকিস্তানে লাশবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ সামরিক বাহিনীর অন্তত ৪ সেনা নিহত হয়েছেন।  

স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দেশটির উত্তরাঞ্চলের গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডন’র। 

নিহতরা হলেন, পাইলট মেজর এম হুসেন, কো পাইলট মেজর আয়াজ হুসেন, নায়েক ইনজিমাম আলম ও সিপাহী মুহাম্মদ ফারুক।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ-আইএসপিআর’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারটিতে করে আবদুল কাদের নামে এক সিপাহির লাশ আনা হচ্ছিল। হেলিকপ্টারটি গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com