1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
খিলগাঁওয়ে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৪৭ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতের নাম- সমীর কর্মকার (৩৮)। 

রোববার (২৫ জুলাই) র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজধানীর খিলগাঁও থানাধীন বিশ্বরোডস্থ খিদমাহ হাসপাতাল এলাকায় মাদক কারবারি চক্রের সদস্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি দল শনিবার অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইনসহ সমীর কর্মকারকে গ্রেফতার করে। 

jagonews24

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তার কৃতকর্মের বিষয় স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে তিনি এই মাদক ব্যবসা করে আসছেন বলে জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com