1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
১০ হাজার টাকা বেতনে অনলাইনে গৃহকর্মী দিয়ে চুরি - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৩০ বার পঠিত

অনলাইনের মাধ্যমে ফেসবুক গ্রুপ থেকে খুঁজে অনেকেই গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে এ সব গৃহকর্মী নিয়ে বিপদে পড়েন অনেক বাড়ির মালিক। তারা সুযোগ বুঝে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

রামপুরা থানায় এমনই একটি অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

গ্রেফতার গৃহকর্মীর নাম মোছা. নূপুর আক্তার। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

রোববার (২৫ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, অনলাইন থেকে ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। নিয়োগের চারদিন পর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পালিয়ে যান তিনি।

এ ঘটনায় একজন মূলহোতা রয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

jagonews24

ডিবির যুগ্ম কমিশনার বলেন, সম্প্রতি রাজধানীতে একটি চক্র অনলাইনে গৃহকর্মী সাপ্লাই দেয়ার কথা বলে বাসা-বাড়িতে চুরি করছে।

গৃহকর্মী নিয়োগের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, গৃহকর্মী নিয়োগের আগে তার সঠিক নাম-পরিচয় নিয়ে এবং জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে নিয়োগ দিতে হবে।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com