1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৪০ হাজার তালবীজ রোপণ কোহিনুরের - Nadibandar.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

সবুজ পরিবেশ গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তালার বৃক্ষপ্রেমী কোহিনুর ইসলাম শেখ। তিনি প্রায় ৩৬ বছর যাবৎ বৃক্ষ রোপণ করে যাচ্ছেন।

তালার আটারই গ্রামের কোহিনুর ইসলাম শেখ (৪৮) নিজ এলাকায় প্রথমে বাবলা ও খৈ গাছের চারা রোপণ করেন। গত পাঁচ-সাত বছর ধরে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে প্রায় ৪০ হাজার তালবীজ রোপণ করেছেন। ব্যক্তি উদ্যোগেই তিনি চালাচ্ছেন এ বৃক্ষ রোপণ অভিযান।

মো. কোহিনুর ইসলাম বলেন, প্রায় ১২ বছর বয়স থেকে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করে আসছি।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, কোহিনুর ইসলামকে একজন বৃক্ষবন্ধু হিসেবে জানি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com