1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত - Nadibandar.com
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৪৪ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ মো. পারভেজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মো. কালু শেখের ছেলে।

র‌্যাবের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় মাদক কেনা-বেঁচা করছে এমন সংবাদের অভিযান চালায় র‌্যাব-১ সদস্যরা। রাত ১২টায় অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে পারভেজ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু মাদক জব্দ করেছে র‌্যাব। নিহত পারভেজের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com