1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চিলাহাটি-হলদিবাড়ি মালবাহী ট্রেন চলাচল শুরু - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১২৮ বার পঠিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ রোববার (১ আগস্ট) থেকে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ দিয়ে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ভারতীয় রেলওয়ে আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথরবোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে প্রেরণ করেছে।

১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে (১৯৬৫ পর্যন্ত) সাতটি রেল সংযোগ চালু ছিল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল সংযোগ চালু রয়েছে।

এগুলো হলো- পেট্রাপোল-বেনাপোল, গেদে-দর্শনা, সিংহাবাদ-রহনপুর এবং রাধিকাপুর-বিরল। হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ এমনই একটি রুট যা ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল।

২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি (ভারত) এবং চিলাহাটি (বাংলাদেশ) রেল সংযোগটি উদ্বোধন করেছিলেন।

এই রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হবে পাথর ও বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, ফ্লাই অ্যাশ, ক্লে, চুনাপাথর, কাঠ ও টিম্বার। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে সকল রফতানিযোগ্য পণ্যই অনুমোদিত।

নদী বন্দর / সিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com