1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি - Nadibandar.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২২৭ বার পঠিত

আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল আরও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। একই সময় সড়ক ও সমুদ্রপথেও দেশটিতে প্রবেশ স্থগিত করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে ২১ ডিসেম্বর সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বলা হয়, এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বাড়তে পারে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছিল নিষেধাজ্ঞার শেষ দিন।

তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি। 

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com