1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শেখ কামালের জন্মবার্ষিকীতে দুটি ই-পোস্টার প্রকাশ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১২৬ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী (৫ আগস্ট) উপলক্ষে দুটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য এ দুটি ই-পোস্টার প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি।

ই-পোস্টার দুটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

পঁচাত্তরের ১৫ আগস্ট নারকীয় হত্যাযজ্ঞের প্রথম শহীদ হন শেখ কামাল। হত্যাযজ্ঞের প্রধান লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও এদিনের ঘটনায় তার জ্যেষ্ঠপুত্রকেই প্রথমে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ছেলে পরিচয় দেয়ার পর মেজর (বরখাস্ত) বজলুল হুদা তার স্টেনগান দিয়ে শেখ কামালকে হত্যা করেন।

শেখ কামালের জন্মবার্ষিকীতে কর্মসূচি

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকীতে সরকারি ও দলীয় উদ্যোগে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে ৫ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ১১টায় ‘শহীদ শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, ২০২১’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতেও ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও দলীয়ভাবে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল সোয়া ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com