1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নাটোরে ঢাকাগামী পিকআপ উল্টে প্রাণ গেল ৬ জনের - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২০২ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদূরে বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বনপড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে একটি পিকআপে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকি ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com