1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় ডিম ব্যবসায়ী নিহত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১২৩ বার পঠিত

রাজধানীর কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে কামাল হোসেন জানান, আমার বাবা ফুটপাতে ডিমের ব্যবসা করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি মাটির ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাসা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের চর কদমপুরে। বর্তমানে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকায় থাকেন। তিন ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com