1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কাউন্টারে পর্যাপ্ত টিকিট, নেই যাত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১২৪ বার পঠিত

বিধিনিষেধ শেষে আগামী বুধবার হতে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল বা কমিউটার ট্রেন নিয়ে কমলাপুর থেকে সারাদেশে রেল চলাচল শুরু হবে। ইতোমধ্যে সেই উপলক্ষে আজ (৯ আগস্ট) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগের দামেই অনলাইনে ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

তবে দিনের শুরুতেই অনলাইনে টিকিট পাওয়া না পাওয়ার অভিযোগ করলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে কাউন্টারে। সোমবার সরেজমিনে কমলাপুর টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলোতে পর্যাপ্ত টিকিট রয়েছে, সেই তুলনায় যাত্রী নেই বললেই চলে।

দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, টিকিট আছে পর্যাপ্ত পরিমাণ, সেই তুলনায় কাউন্টারে যাত্রী নেই। তবে সরাসরি টিকিট পাওয়া যাচ্ছে অনেকেই এখনো জানেন না, এজন্য অনেকেই আসেননি। তবে আগামীকাল থেকে টিকিটের জন্য ভিড় হবে বলে মনে করেন তারা।

jagonews24

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, আমরা আগামী ১১, ১২ ও ১৩ আগস্টের টিকিট দিচ্ছি। ট্রেন চলাচল শুরু থেকে আমরা অন্য সময়ের মতো এবারো স্বাস্থ্যবিধি মেনে যাত্রী আনা-নেয়া করবো। আমাদের এখানে কোনো স্ট্যান্ড টিকিট দেয়া হচ্ছে না। আসন যতগুলো সমপরিমাণ টিকিটই কেবল দেয়া হচ্ছে।

এদিকে, গতকাল রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, আমরা কখনই রেলের ভাড়া বাড়াইনি। অর্ধেক যাত্রী যখন পরিবহন করেছি তখনো আগের ভাড়ায় যাত্রীরা চলাচল করেছেন। পুরোনো ভাড়াই রেল চলবে।

তিনি বলেন, সব আসনে যাত্রী পরিবহন করলেও মাস্ক ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবে না। যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাকে রেল আইনে জরিমানা করা হবে।

 

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com