করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক কামরুন নাহার (রুমা) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষক ও বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক ছিলেন। পিআইবির পরিচালনা পরিষদের সদস্য শেখ মামুনুর রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১ আগস্ট করোনায় করোনায় আক্রান্ত হন কামরুন নাহার। এরপর ৪ আগস্ট তাকে হলি ফ্যামিলি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরদিন ৫ আগস্ট তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন।
কামরুন নাহারের স্বামী মশিউর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষে স্বেচ্ছাসেবী সংগঠন আল মারজাজুল ইসলামীতে তাকে গোসল করানো হবে। তারপর গ্রামের বাড়ি নরসিংদীতে নিয়ে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন কামরুন নাহার (রুমা)।
নদী বন্দর / সিএফ