1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১১৪ বার পঠিত

রাজধানীর শ্যামপুরে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সোমবার ( ৯ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই রাজু জানান, ফারুক হোসেন গেন্ডারিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। রাতে বাসায় ফেরার সময় ধোলাইপাড় সাবান ফ্যাক্টরি গলি এলাকায় রাস্তা পার হতে গেলে সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি রংপুরে কোতোয়ালি থানায়। ফারুক ধোলাইপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার তিনটি ছেলে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com