1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
গলায় রশি পেঁচানো অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় লাভলু শেখ (৩৪) নামের এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার মীরকান্দী এলাকার একটি মাঠ থেকে গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লাভলু শেখ উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী গ্রামের হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন লাভলু শেখ। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সকালে এলাকাবাসী গলায় রশি পেঁচানো মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com