1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১১৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গণভবনের বিপরীত পাশে লরিচাপায় এটি এম মোতাকাব্বির হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) ভোর সোয়া ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার পুলিশের উপ-পরিদর্শ (এসআই) মো. সাইদ জানান, গণভবনের বিপরীত পাশের সড়কে এম মোতাকাব্বির হোসেন নামে একজন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি লরি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লরিটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তি মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের বি-ব্লকের ৫ নম্বর এলাকার একটি বাসায় থাকতেন। তার বাবার নাম আমিনুল ইসলাম।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরের দিকে মোহাম্মদপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com