1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কুষ্টিয়ায় শিশুকে গলা কেটে হত্যা, ফুপা-ফুপু আটক - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৯৪ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছর বয়সী মেয়েশিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুপা-ফুপুকে আটক করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজলোর মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জান্নাতুল ওই এলাকার জাহিদুল ইসলামরে মেয়ে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার বিকেল থেকে জান্নাতুল ফেরদৌস নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় ইতোমধ্যে জান্নাতুল ফেরদৌসের ফুফু জহুরা খাতুন ও ফুফা আনিরুল হোসেনকে আটক করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।

তবে নিহত ওই শিশুর প্রতিবেশী ও পুলিশের একটি সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী আপন ফুফু জহুরা খাতুন শিশুটিকে তার ঘরের মধ্যে ধারালো বঁটি দিয়ে হত্যা পর সন্ধ্যার দিকে একটি ব্যাগের মধ্যে করে মরদেহ বাড়ি থেকে এক-দেড়শো মিটার দূরে ক্যানেলের ধারে রেখে আসেন।

পুলিশ জহুরা খাতুনের ঘর থেকে ব্যাগের মধ্যে রাখা রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com