গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য রাজধানীর বড় মগবাজারের বেশ কিছু জায়গায় কাজ করা হবে। এজন্য পার্শ্ববর্তী এলাকায় আজ দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- বড় মগবাজার তালতলা গলি, জাহাবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ। বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য ১২ আগস্ট বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকায় স্বল্প চাপ বিরাজ করতে পারে।
নদী বন্দর / এমকে