1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চলতি মাসে আরও এক কোটি টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১১৬ বার পঠিত

চলতি মাসে আরও এক কোটি ডোজ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন সারা দেশে করোনার গণটিকা দেওয়া হচ্ছে। মানুষ উৎসাহ নিয়ে টিকা নিচ্ছে। এভাবে দেশের সবাইকে টিকার আওতায় আনতে চলতি মাসে কয়েক ধাপে আরও এক কোটি টিকা আসবে। এভাবে পর্যাক্রমে প্রয়োজনীয় টিকা আসবে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা দুই কোটি মানুষকে করোনা টিকার আওতায় এনেছি। ৫০ লাখের বেশি মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। তবে টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরতে হবে।’

টিকা নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘করোনা টিকা কম থাকলে তারা বলে দেশে টিকা নেই। আবার গণটিকা দেয়ার পর তারা বলে বিশৃঙ্খলা হচ্ছে। এভাবে নেতিবাচক মন্তব্য করেই যাচ্ছে। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। অথচ করোনার এই সময়ে তারা মানুষের সহযোগিতায় কোনো ভূমিকাই রাখেনি।’

করোনার সঙ্গে এখন ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকার মেয়ররা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত পাঁচ হাজার ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সরকারি হিসেবে মারা গেছেন ২২ জন। এই ডেঙ্গু থেকে বাঁচতেও সবাইকে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com