1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যার জন্য ১৫ আগস্টের নৃশংসতা - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১১৯ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যা করার জন্য ১৫ আগস্টের নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’

রোবাবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী।

jagonews24

মন্ত্রী বলেন, ‘আজকের দিনে আমাদের চাওয়া বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। পাশাপাশি শুধু খুনিরা নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল সেই ষড়যন্ত্রকারী ও কুশীলবদের যাতে বিচার হয়, আজকের দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা।’

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও সুবোল বোস মনি, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশেনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমানসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com