1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
৩০ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২১১ বার পঠিত

আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিও জানান এই বিএনপি নেতা।

রিজভী বলেন, ৩০ ডিসেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলের জাতীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিন দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচী পালনে দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজধানীসহ জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান রিজভী।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com