1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত অবস্থায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৯৭ বার পঠিত

চট্টগ্রাম সমুদ্রবন্দর জেটির গেট ডিভিশনে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন কাস্টমস হাউসের কর্মকর্তা মো. রেজওয়ানুল হক (৩৫)।

সোমবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

রেজওয়ানুল হক চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, রেজওয়ানুল হক বন্দর জেটির গেট ডিভিশনে কাজ করছিলেন। সোমবার বিকেলে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে প্রথমে আগ্রাবাদের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

রেজওয়ানের মরদেহ সোমবার রাতেই গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের এই কর্মকর্তা।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com