1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
একদিনে রেকর্ড ৩২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৮৪ বার পঠিত

চলতি মৌসুমে একদিনে রেকর্ডসংখ্যক ৩২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ৩২৯ জন রোগীর মধ্যে ৩০৬ জন ঢাকার ও বাইরের হাসপাতালে ২৩ জন ভর্তি হন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন। হাসপাতালে মোট ভর্তি ১ হাজার ১১৪ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪৮ ও ঢাকার বাইরে ৬৬ জন ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com