1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দুর্নীতি রোধে ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন বাড়ানো হবে: মন্ত্রী - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৩০ বার পঠিত

দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযোগপ্রাপ্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

রোববার (২২ আগস্ট) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। সভায় ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়তে আমরা আরও কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এতো কার্যক্রম নেয়ার পরও ভূমিসেবাগ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক।’

দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এজন্য জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত কাউন্সেলিং ও রিফ্রেসার্স ট্রেনিং করানো হবে।’

ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকতে হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠপর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধপত্র পাঠানো হবে।’

সভায় ভূমিসচিব জানান, চাহিদার ভিত্তিতে ভূমি অফিসের সংস্কার পরিকল্পনা নেয়া হবে যেন সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। তিনি আরও জানান, তহসিলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) থেকে কানুনগো (এসিল্যান্ডের অধীনে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা) পদে পদোন্নতিপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়া দায়িত্ব দেয়া হবে না।

সভায় বিভাগীয় কমিশনাররা নতুন হাট-বাজার সৃষ্টিতে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ, ভূমি লিজ দেওয়ায় নারীদের অগ্রাধিকার, বড় ধরনের দুর্নীতিগুলো কেস-স্টাডি হিসেবে প্রশিক্ষণে পাঠদান, দীর্ঘমেয়াদি বন্দোবস্তের ভূমির হস্তান্তর ফি কমানোসহ বিভিন্ন প্রস্তাব দেন।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com