1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
একনেকে ৮ প্রকল্প অনুমোদন - Nadibandar.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৭৭ বার পঠিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প সাতটি আর একটি প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে।

এই প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩৩৩ কোটি ৭২ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৬০ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৭ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে অনুমোদন দেন।

সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

প্রকল্পগুলো হলো- বিদেশে সবজি রপ্তানিতে নিরাপত্তা ও গুণগত মান অক্ষুণ্ণ রাখতে ঢাকার শ্যামপুরের কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর করা। এ লক্ষ্যে ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ৩৬ কোটি টাকা।

৬৮৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মাদারগঞ্জ-কায়রা- মনসুরগঞ্জ (কাজীপুর)- আবদুল্লাহ মোড় (সরিষাবাড়ী)- ধনবাড়ী সড়ক উন্নয়ন প্রকল্প, ৩ হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প, ২০৯ কোটি টাকা ১৭ লাখ টাকা ব্যয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (৩ পর্যায়) প্রকল্প।

এছাড়া ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পে ব্যয় হবে ১০৬ কোটি ২৫ টাকা। দিনাজপুর জেলার ঢেপা, পুনর্ভবা ও টাঙ্গন নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ব্যয় হবে ১৮০ কোটি টাকা আর বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পে ব্যয় হবে ৭৭৪ কোটি ৮৬ লাখ টাকা।

অন্যদিকে আরবান রেজাইল্যান্স প্রজেক্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকল্প ব্যয় ৬৬ কোটি ১৮ লাখ টাকা বাড়ানো হয়েছে।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com