1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ, মৃদু উত্তেজনা - Nadibandar.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২০৭ বার পঠিত

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপি।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকেই বিএনপি এভং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন সতর্ক অবস্থানে।

jagonews24

বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মসূচি শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নেতাকর্মীরা যখন মিছিল সহকারে প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হন তখন পুলিশের সঙ্গে হালকা উত্তেজনা তৈরি হয়।

jagonews24

এ সময় বিএনপির নেতাকর্মীদের কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং জাতীয় প্রেস ক্লাবের আশপাশের সড়কে অবস্থান নেন। বিএনপির কর্মসূচির কারণে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com