1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আজিমপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৬২ বার পঠিত

রাজধানীর লালবাগের আজিমপুর স্টাফ কোয়ার্টারের ভেতরে পুকুরে ডুবে লতা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজিয়া নামের আরও এক শিশু অসুস্থ রয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মা মুক্তা বলেন, আমি আজিমপুরে ভিক্ষা করছিলাম। আর ওরা কয়েকজন মিলে স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করছিল। গোসল করার সময় আমার মেয়ে পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কামরাঙ্গীরচরের রনি মার্কেটের ৬ নম্বর গলি এলাকার নূর হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। দুই ভাই এক বোনের মধ্যে লতা ছিল বড়। লতার বাবা জয়নাল হোসেন রিকশা চালান।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com