1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাতক্ষীরায় প্রায় ১ কেজি স্বর্ণসহ বিজিবি একজনকে আটক করেছে - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯৪ বার পঠিত

সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা রবিবার (২৯ আগষ্ট) সকালে সদর উপজেলার তলুইগাছা এলাকা থেকে প্রায় ১ কেজি ওজনের ৮ টি সোনার বারসহ এক জনকে আটক করেছে।

আটককৃতের নাম বিল্লাল হোসেন (৩৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কুশখালি ইউনিয়নের তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবীব এর নেতৃত্বে রবিবার সকালে ভবানীপুর ঋষিপাড়া ওয়াপদা বেড়িবাধ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে রাখা ৮ টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৯৩৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫৮,৪০,০০০/- (আটান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা।

সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল- মাহমুদ পিএসসি আসামীসহ স্বর্ণ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com