1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
এক বোয়ালই বিক্রি হলো ৩৬ হাজারে - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদী মোহনায় পলাশ হলদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বোয়াল মাছ।

সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে বিশালাকৃতির মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে আনা হলে ব্যবসায়ী শাজাহান শেখ ২২০০ টাকা কেজি দরে কিনে নেন।

 

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সবসময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এজন্য বড় মাছ ধরা পড়লেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি আরও জানান, তার কাছ থেকে ২৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এতে তার কেজিতে লাভ হয়েছে ১০০ টাকা।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com