1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
হিলি প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২২৪ বার পঠিত

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উৎযাপন উপলক্ষে আজ সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

তবে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরা অব্যহৃত রয়েছে। হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মঅষ্টমি উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সরকারী ছুটি থাকায় আজ সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এবং আগামীকাল মঙ্গলবার থেকে যথারিতি কার্যক্রম আবারও চালু হবে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া উয়িং সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, সরকার ঘোষিত ছুটির কারনে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ রাখা হয়েছে। বন্দরের লোড- আনলোড কার্যক্রম ও বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, সরকারী ছুটির দিনেও অনান্য দিনের মত ভারতে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরত আসতে পারবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com