1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
৬ ধানসহ নতুন ১১ জাতের ফসল চাষের অনুমোদন - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৪৮ বার পঠিত

বঙ্গবন্ধু ধান-১০০ সহ ধানের মোট ৬টি নতুন জাত, গমের দুটি, একটি পাট ও দুই জাতের আখ চাষের অনুমোদন দিয়েছে সরকার।

জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১০২ থেকে ১০৫তম সভায় অনুমোদনের পর ধান, গম, পাট ও আখের এই জাতগুলো ছাড় করে গত ২৩ আগস্ট কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৫ আগস্ট প্রজ্ঞাপনটির গেজেট জারি হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বঙ্গবন্ধু ধান-১০০, ব্রি ধান-৯৯, ব্রি ধান-৯৮, ব্রি ধান-৯৭, ব্রি ধান-৯৬ এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিনা ধান-২৪ চাষাবাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এর মধ্যে বঙ্গবন্ধু ধান-১০০, ব্রি ধান-৯৯, ব্রি ধান-৯৭, ব্রি ধান-৯৬ এবং বিনা ধান-২৪ বোরো মৌসুমে সারাদেশে চাষযোগ্য। ব্রি ধান-৯৮ আউশ মৌসুমে সারাদেশে চাষ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (ডব্লিউএমআরআই) উদ্ভাবিত ডব্লিউএমআরআই গম-৩ এবং ডব্লিউএমআরআই গম-২ জাত সারাদেশে চাষাবাদের জন্য অনুমোদন দিয়েছে সরকার।

একই সঙ্গে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বিজেআরআই দেশি পাট-১০ এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বিএসআরআই আখ-৪৮ ও বিএসআরআই আখ-৪৭ সারাদেশে চাষের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com