1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘পদ্মা সেতুতে ফেরির ধাক্কার ঘটনায় গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি’ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৫৮ বার পঠিত

পদ্মা সেতুর স্প্যানে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’-এর ধাক্কা দেওয়ার ঘটনায় গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

খালিদ মাহমুদ বলেন, সেতু বিভাগের লোকজন জানিয়েছেন- তারা স্প্যানে ধাক্কার কোনো চিহ্ন পাননি। কিন্তু আমরা ভিডিওতে দেখলাম ফেরি ধাক্কা দিচ্ছে। এ বিষয়ে গভীর তদন্ত করতে হবে।

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গছে।’

মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com