1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ধর্মীয় নেতারা মিথ্যা-বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হয় - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

ধর্মীয় নেতাদের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে প্রচারিত হলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মমতা হেনা লাভলীর (মহিলা আসন-৩১) প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।

মমতা হেনা লাভলী ধর্মবিষয়ক মন্ত্রীর জানতে চান- দেশের যেসব ধর্মীয় বক্তা নিজ স্বার্থে ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করে থাকেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনের আলোকে কোনো ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আছে কি-না?

জবাবে মন্ত্রী বলেন, ধর্ম ও ধর্মীয় মূল্যবোধের যথাযথ পরিপালন নিশ্চিতের লক্ষ্যে সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের মাঝে ইসলামের আলোকে সচেতনতা সৃষ্টির জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রভৃতি পেশাজীবী শ্রেণিকে সম্পৃক্ত করে বিভিন্ন সময় সভা-সেমিনার আয়োজন করা হয়। এছাড়া জুমার প্রাক-খুতবায় এ বিষয়ে আলোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব খতিবকে অনুরোধ করা হয়।

তিনি আরও বলেন, তাছাড়া ধর্মীয় নেতাদের মাধ্যমে ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে প্রচারিত হলে স্থানীয় প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে থাকে।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com