1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জামালপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি, ফসলি জমির ক্ষয়-ক্ষতি - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

জামালপুরে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টির কারণে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেন। তবে বৃষ্টি কমলে পানিও কমতে শুরু করবে বলে জানান তিনি।

 

খোঁজ নিয়ে জানা যায়, পানি বাড়ার ফলে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জের অন্তত ২৫-২৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে ২৫-৩০ হাজার মানুষ। কিছু কিছু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ি ফেলে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া নদীভাঙনের ফলে বেশকিছু বসত-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

 

সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষাবাড়ী উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর রোপা আমন, ৫০ হেক্টর রোপা বীজতলা, ৪০ হেক্টর শাক-সবজির জমি পানিতে তলিয়ে গেছে। পানি সরে গেলে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। তলিয়ে যাওয়া জমির শাক-সবজি সবই নষ্ট হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com