1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইরাকে আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের একটি চেকপয়েন্টের কাছে ওই হামলা চালানো হয়। স্থানীয় মেডিক্যাল এবং নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির এক শীর্ষ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, মধ্যরাতের কিছু সময় পর শহরের দক্ষিণে ওই হামলা চালানো হয়। তিনি বলেন, জিহাদি সদস্যরা প্রায়ই ইরাকের সেনাবাহিনী এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

তবে রোববারের হামলা চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা। দেশটিতে এর আগেও আইএসের হামলার শিকার হয়েছেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com