1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে ডাকাতদল। এসময় জিম্মি করা হয় দোকানে থাকা কর্মচারীদের।

রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে আশুলিয়ার বংশী নদী তীরবর্তী নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

ডাকাতি হওয়া দোকানের মালিক হৃদয় রায় ও আব্দুল্লাহ জানান, রাত ১টা থেকে ২টার দিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করে। এসময় তাদের হাতে বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা বাজারের নিরাপত্তারক্ষী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করতে থাকে। একে একে ১৯টি দোকানে ডাকাতি করে প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা। পরে আবার ইঞ্জিনের নৌকা দিয়ে নদীপথ দিয়ে চলে যায়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, নয়ারহাটে স্বর্ণের ১৯টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com