1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ধানমন্ডি লেক থেকে ছাত্রদলের সাবেক সভাপতিসহ আটক ৪ - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান ও যুগ্ম সম্পাদক আবদুর রহমান, বাকি দুজনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

ওসি বলেন, বুধবার রাতে ধানমন্ডি লেক এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

রাজীব বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com