1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কুড়িগ্রামে চুলার আগুনে ৬ বছরের শিশু পুড়ে অঙ্গার - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে চুলা থেকে লাগা আগুনে পুড়ে সাদিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সাদিয়া উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতা এলাকার দিনমজুর সাদ্দাম হোসেনের মেয়ে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দ বাঁশপাতা এলাকায় তাদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব সরকার জানান, সোমবার রাতে সাদ্দাম হোসের স্ত্রী হাসি বেগম চুলায় রাতের খাবার রান্না শুরু করেন। এ সময় ঘরে সবজি না থাকায় মেয়ে সাদিয়াকে কুমড়া পাড়ার জন্য রান্নাঘরের চালে তুলে দিয়ে বাড়ির বাইরে যান। এ সময় চুলার খড়ি পুড়ে আগুন বাইরে এলে রান্নাঘরের বেড়ায় আগুন লাগে। মুহূর্তেই ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের চালে থাকা সাদিয়া পুড়ে অঙ্গার হয়ে যায়।

এ ঘটনায় দিনমজুর সাদ্দাম হোসেনের পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com