1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
রংপুরে ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় রংপুরের আটটি পত্রিকার মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে।

পত্রিকাগুলো হচ্ছে- দৈনিক বাহের সংবাদ, দৈনিক রংপুর চিত্র, দৈনিক গণআলো, দৈনিক নতুন স্বপ্ন, সাপ্তাহিক উত্তরের হালচাল, সাপ্তাহিক কাউনিয়া, সাপ্তাহিক তুফান ও সাপ্তাহিক সমর্থন।

রংপুর জেলা প্রশাসন সূত্র জানায়, ছাপাখানা ও প্রকাশনা আইন অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় ধরে প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় আইন অনুযায়ী এসব পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, পত্রিকাগুলো নিয়মিত প্রকাশিত হতো না। এর কারণ দর্শাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ করা হয়। দৈনিক গণআলো ও দৈনিক নতুন স্বপ্নসহ চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশকের জবাব সন্তোষজনক হয়নি। এছাড়া দৈনিক বাহের সংবাদ ও দৈনিক রংপুর চিত্রের প্রকাশকদের কাছ থেকে কোনো জবাব মেলেনি। এ কারণে আইন অনুযায়ী আটটি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ করা হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com