1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সন্ধ্যার পর বন্ধ থাকবে হাতিরঝিল - Nadibandar.com
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৩২ বার পঠিত

করোনা মহামারির কারণে এবার জনসমাগম এড়াতে হাতিরঝিলসহ রাজধানীর সব উন্মুক্ত জায়গায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এ কারণে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তায় বন্ধ করে দেওয়া হবে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিষেধাজ্ঞা ১ জানুয়ারি ভোর পর্যন্ত থাকবে।

ওসি জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকেল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি। 

তিনি আরও বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com