1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সুদানে অভ্যুত্থানচেষ্টা - Nadibandar.com
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

উত্তর আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানচেষ্টা করা হয়েছে। তবে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে। কারা এই অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়নি। খবর আল জাজিরার।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। লোকজনের উচিত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা।

দেশটির ক্ষমতাসীন দলের এ সদস্য রয়টার্সকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সামরিক মুখপাত্র মোহামেদ আল ফাকি সুলেইমান বলেন, সোমবার দেশজুড়ে অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। সামরিক বাহিনী শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি জারি করবে বলে জানানো হয়েছে।

এর আগে সুদানের সব নাগরিককে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে এক কমেন্টে তিনি বলেন, দেশকে রক্ষা করতে এগিয়ে আসুন। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টার সময় রাষ্ট্রীয় রেডিও চ্যানেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com