1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সচিবদের ভ্রমণের তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নির্দেশ - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ বার পঠিত

ভ্রমণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার কথা থাকলেও সে নিয়ম মানছেন না সরকারের সিনিয়র সচিব ও সচিবদের কেউ কেউ। তাই সচিবদের দেশের ভেতরে ও বিদেশে ভ্রমণের তথ্য আবশ্যিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে এই নির্দেশনা দিয়ে গত ২৩ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

‘সিনিয়র সচিব/সচিবগণের ভ্রমণসূচি প্রেরণ’ বিষয়ে চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের সিনিয়র সচিব/সচিবদের ব্যক্তিগত কিংবা দাপ্তরিক কাজে দেশের অভ্যন্তরে ও বিদেশে ভ্রমণসূচি যথাসময়ে এ বিভাগে প্রেরণ করা হচ্ছে না। এতে রাষ্ট্রাচারসহ গুরুত্বপূর্ণ কাজে বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত সমস্যার সৃষ্টি হচ্ছে।

‘যেহেতু রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কর্মসূচিতে সরকারের সিনিয়র সচিব/সচিবদের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে সেহেতু দেশের অভ্যন্তরে ও বিদেশে তার ভ্রমণসূচি এ বিভাগে প্রেরণ নিশ্চিত করা আবশ্যক।’

বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সচিবদের নির্দেশনা দেয়া হয় ওই চিঠিতে।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com